Posts

Showing posts from January, 2023

তাকে আর হারাতে চাই না

 যে ভালবাসতে জানে, সে সব পরিস্থিতিতেই তোমাকে ভালোবেসে তোমার পাশে থেকে যাবে। জগতের সবথেকে কঠিনতম সময়কেও মোকাবেলা করে তোমার হয়ে থাকবে সে। পরিবারের দোহাই দিয়ে ভিন্ন বাহুতে সুখ খোঁজার চিন্তা আসবেনা তার মস্তিষ্কে কখনো। যে পরিবারের দোহাই দিয়ে তোমাকে ভালো থেকো বলে চলে যায়, সে কখনো তোমাকে ভালোই বাসেনি। সে তোমার সাথে সম্পর্কে জড়ানোর আগে, তার চিন্তার জগত জুড়ে ছিল সময় কাটানোর ফন্দি। সে নিজেও জানতো, তোমার থেকে ব্যাটার অপশন পেলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার আবেগ-অনুভূতি গুলো অচল পয়সার মতো মূল্যহীন হয়ে যাবে তার কাছে। তখন ক্ষুধার্ত বাঘিনীর মতো তার চোখ জুড়ে ঝল-মল করবে সুখে থাকার নেশা। শুধু তোমার কাছে রেখে যাওয়া তার স্মৃতিগুলো, মাঝে-মাঝে আত্মঘাতী হামলার মতো হামলা চালিয়ে, তোমার হৃদপিণ্ড থেঁতলে দিতে চাইবে। তোমার ঘুম না আসা রাতে তোমার যন্ত্রণা বাড়িয়ে দেয়ার জন্য যেই স্মৃতিগুলো দরকার, ঠিক সেই স্মৃতিগুলোই তোমার চোখের সামনে ভেসে উঠবে। তুমি তখন শিকার হওয়া আহত হরিণের মতো প্রিয়তমা হারানোর যন্ত্রণায়, ছটফট করতে-করতে কাটিয়ে দেবে রজনী। লেখা: হিমাদ্রি হিমু